চুল পড়া বন্ধে কি করবেন চুল পড়া বন্ধে কি করবেন....
চুল পড়া সমস্যা শুধু আপনা আমার একার নই । এই শুধু আমাদের দেশেই না , বিশ্বের সকল দেশেই মানুষের অন্যতম বড় সমস্যা। রাস্তায় বাহির হলে কম বেশি অনেককেই দেখা যায় যাদের স্টেডিয়াম খালি । আবার অনেকে আছি নতুন নতুন চুল পড়া সমস্যায় ভুগছি। তাই আমাদের চুল পড়া বন্ধে গুুুরুত্বপুর্ণ ৬টি টিপস্ নিয়ে আলোচনা করা হল.....
চুল পড়া সমস্যা শুধু আপনা আমার একার নই । এই শুধু আমাদের দেশেই না , বিশ্বের সকল দেশেই মানুষের অন্যতম বড় সমস্যা। রাস্তায় বাহির হলে কম বেশি অনেককেই দেখা যায় যাদের স্টেডিয়াম খালি । আবার অনেকে আছি নতুন নতুন চুল পড়া সমস্যায় ভুগছি। তাই আমাদের চুল পড়া বন্ধে গুুুরুত্বপুর্ণ ৬টি টিপস্ নিয়ে আলোচনা করা হল.....
আজকাল আর যাই হোক একটা জিনিসের আমাদের দেশে কোন অভাব নেই।আর সেটা হল হাতুড়ে ডাক্তারের। প্রতিটা পরিবারেই দুই এক জন সদস্যের কাছে চুল পড়া সমস্যার কোন না কোন সমাধান থাকেই। কারোটা যুক্তিযুক্ত আবার কারোটা পুরোপুরি অযৌক্তিক। যার সমাধান যেমনই হোক না কেন, আমরা আজকে চেষ্টা করবো যৌক্তিক কিছু তুলে ধরার জন্যে....
১. ভিটামিন ক্যাপসুল নিন:
চুলের জন্যে শরীরের সঠিক ভিটামিন সরবরাহ করা নিতান্তই প্রয়োজনীয়। ভিটামিনের অভাবে চুল রুক্ষ হয়ে যায় এবং যরে যায়। এক্ষেত্রে ভিটামিন ই ট্যাবলেট খেয়ে ভিটামিনের চাহিদা পূরণ করতে পারেন। ভিটামিন ই মাথার ত্বকে রক্ত সঞ্চালন বূদ্ধি করে ত্বকের কোষগুলোকে উৎপাদনশীল করে তুলে। ভিটামিন এ থাকে অ্যাণ্টি-অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট মাথার ত্বকের সেবাম (তৈলাক্ত অংশ) উৎপাদন অনেকাংশেই বাড়িয়ে দেয়। ভিটামিন বি আমাদের শরীরে মেলানিন তৈরিতে গুুুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরের রঙ এই মেলানিনের কারণেই হয়ে থাকে, আর চুলের রঙ ও। তাই যদি শরীরে মেলানিনের উৎপাদন বাড়ে তাহলে তার প্রভাব আমাদের চুলের রঙের উপর ও পরবে। তাছাড়া মেলানিন আমাদের দেহের রক্ত সঞ্চালনের ক্ষমতা ও বাড়িয়ে দেয়।
বিশেষ দ্রষ্টব্য : ড়াক্তারের পরামর্শ ব্যতীত ভিটামিন নিবেন না।
২. হট অয়েল ট্রিটমেন্ট :
গরম তেল চিকিৎসা বললে শব্দটা হয়তো অনেকে নতুন ভাবতে পারেন । কারণ এটা প্রচলিত শব্দ নই। হট অয়েল টিটমেন্ট শব্দটার সাথে আমরা কম বেশী সবাই পরিচিত । নারিকেল তেল, সরিষার তেল সহ যেকোনো প্রাকৃতিক তেলকে কোন পাত্রে হালকা করে গরম করে নিন। এবার হাল্কা গরম তেলকে মাথার ত্বকে ভালো করে মেসেজ করে নিন। এবার ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো শ্যাম্পু দিয়ে মাথা ভালকরে ধুয়ে ফেলুন। চুলের জন্যে হট অয়েল ট্রিটমেন্ট খবই উপকারি।
৩. গ্রিন টি ব্যবহার করুন
আজকাল বাজারে বিভিন্ন প্রকার ব্র্যান্ডের গ্রিন টি পাওয়া যায়। সেখান থেকে আপনার পছন্দের ব্র্যান্ডেরটা কিনে নেন। হাল্কা গরম পানি একটা কাপ অথবা বাটিতে নিয়ে সেটাতে দুইটা টি ব্যাগ ব্যবহার করুন। পানি ঠাণ্ডা হয়ে গেলে সমস্ত মাথায় কাপের পানি টুকু ব্যবহার করুন। আধা থেকে এক ঘণ্টা পরে মাথা ধুয়ে ফেলুন। গ্রিন টিতে অ্যাণ্টি অক্সিডেন্ট আছে, যা মাথার ত্বকে সেবামের উৎপাদন বাড়িয়ে দেয় বহুগুণে। নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে ।
৪.পেয়াজের রস ব্যবহার করুন :
বাজার থেকে পেয়াজ ভালো দেখে কিনে এনে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন । এবার সেই রসটুকু মাথায় ভাল ম্যাসেজ করুন । চুল পড়া বন্ধ করতে নিয়মিত পেয়াজের রস ব্যবহার করুন ভাল ফল পাবেন। তাছাড়া আদার রসও মাথার ত্বকে ব্যবহার করতে পারেন।৫. যে চুলগুলো আছে তার যত্ন নিন :
আপনি যেহেতু এই পোস্টটি পড়ছেন তাই ধরেই নিচ্ছি আপনার মাথায় চুলের পরিমাণ তুলনামূলক কম। তাই বর্তমানে যতটুকু চুল অবশিষ্ট আছে সেই টুকুর যত্ন নেয়া জরুরী ।তাই মাথায় বর্তমানে যে চুল গুলো আছে সে গুলোর যত্নে কিভাবে নিবেন কিছু টিপস্ দেয়া হল...
১: চুলে কোন কমদামী জেল বা অন্য কোন রকম সস্তা চুলের প্রোডাক্ট ব্যবহার করবেন না।
২: গোসল করার পর জোড়ে জোড়ে চুল ঘসে ঘসে শুকানোর চেষ্টা করবেন না।
৩: ভেজা চুল চিরুনি দিয়ে আঁচড়ানোর বদঅভ্যাসটি অনেকেরই আছে। এই অভ্যাসকে পরিহার করতে হবে।
৪:সাইকেল বা মোটরসাইকেল চালালে হেলমেট পড়তে হয়। যার ফলে মাথার ত্বক ঘেমে যায়। তাই হেলমেট খোলার সাথে সাথেই মাথার অতিরিক্ত ঘাম তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে। কারন ঘামের মধ্যে থাকা এসিড চুল পড়ার জন্যে দায়ী।
৬. মানসিক চিন্তা মুক্ত থাকুন :
অতিরিক্ত মানসিক চাপ চুল পড়ার জন্যে অনেক বড় ভূমিকা পালন করে। তাই সবসময় নিজেকে মানসিক চিন্তামুক্ত রেখে হাসিখুশি থাকার চেষ্টা করবেন।পরিবারের সদস্যদের সময় দিন, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান, আপনি যা করতে ভালোবাসেন সে কাজের জন্যে সময় দিন।প্রতিদিন কমপক্ষে ২০-৩০ মিনিটের ব্যায়াম করুন, সাইকেল চালান তাহলে নিজেকে মানসিক চাপ মুক্ত রাখার আশা করতে পারেন।
এই ৬টি উপায় ছাড়া আর অন্য কোন উপায় কি আপনি অবলম্বন করেন? করলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
এই ছিল আমাদের আজকের চুল পড়া বন্ধে করনীয় ৬ টি উপায়। আমরা কমবেশী সবাই চুল পড়া সমস্যায় ভুগে থাকি । সে কথা চিন্তা করেই আমাদের আজকের এই পোস্ট।আশা করি অনেকেরই কাজে লাগবে । আজ এই পর্যন্ত ই পরবর্তীতে আবার আর ও ভাল কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে । সবার কাছে দোয়া চেয়ে শেষ করলাম আল্লাহ্ হাফেজ ।
ফেসবুকে আমাদের সবগুলো আপডেট পেতে ভিজিট করুন ।






No comments:
Post a Comment