ত্বকের যত্নে মসুর ডালের ফেসপ্যাক - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 3, 2017

ত্বকের যত্নে মসুর ডালের ফেসপ্যাক

ত্বকের যত্নে মসুর ডালের ফেসপ্যাক

প্রাকৃতিকভাবে ত্বক সুস্থ রাখতে মসুর ডালের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি ব্রণ ও ত্বকের কাল দাগ দূর করে এবং সেই সাথে  দূর করে রোদে পোড়া দাগ। কোমল ও উদ্ভাসিত  ত্বকের জন্যও তুলনা নেই মসুর ডালের ফেসপ্যাকের।


 জেনে নিন কীভাবে ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন-


ব্রণ দূর করতে:
মসুর ডাল গুঁড়া করে হলুদ ও জলের সঙ্গে একত্রে মিশ্রণ তৈরি করুন । ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ । মিশ্রণ  শুকিয়ে গেলে  ঠাণ্ডা পানি দিয়ে ভাল করে  ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দূর হবে আপনার ত্বকের ব্রণ।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে:



মসুর ডাল গুঁড়ার সঙ্গে হলুদ, গোলাপজল ও পরিমাণ মতো জল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন । মুখে ও গলায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ । আনুমানিক ২০ থেকে ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের অতিরিক্ত লোম দূর করতে:
মসুর ডাল গুঁড়া করে আমন্ড অয়েলের সাথে  মিশিয়ে পেস্ট তৈরি করুন। ভালকরে  ম্যাসাজ করুন ত্বকে। নিয়মিত ব্যবহারে কমে যাবে ত্বকের অবাঞ্ছিত লোম।


স্ক্রাব হিসেবে:
মসুর ডাল আধা গুঁড়া করুন। দুধের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে ভাল করে ঘষে  ত্বকে লাগান। মরা চামড়া দূর হয়ে উজ্জ্বল হবে আপনার ত্বক।


ত্বক পরিষ্কার করতে:






মসুর ডাল গুঁড়া করে হলুদ, বেসন ও দই একসাথে  মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। সপ্তাহে একদিন ত্বক পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন  এই প্যাকটি।


রোদে পোড়া দাগ দূর করতে:

ডালের গুঁড়া, গোলাপজল ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করতে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ।

উপটান হিসেবে:
বেসন, হলুদ ও ডাল মিশিয়ে তৈরি করুন উপটান। নিয়মিত ব্যবহারে এটি আপনার  ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।

 দাগ দূর করতে:
ত্বকের কালচে দাগ দূর করতে মশুর ডালের গুঁড়া ও মধু মিশিয়ে তৈরি করে ফেলুন ফেসপ্যাকটি। এটি নিয়মিত ব্যবহার করলে দূর হবে ত্বকের দাগ।
ফেসবুকে আমাকে পেতে ভিজিট করুন এখানে ।।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages