রাতে ঘুমানোর আগে যেমন ত্বকের যত্ন প্রয়োজন তেমনি দিনের শুরুতেও দরকার রূপচর্চা।
সৌন্দর্যবিষয়ক একটি প্রতিবেদনে জানানো হয়, সুন্দর ত্বক পেতে দিনের শুরুতে ও কিছু সময় ব্যয় করা প্রয়োজন।
সারা দিন ঝলমলে সুন্দর ত্বক পেতে কার না মন চায়। সারারাত ঘুমানোর পর চোখের নিচে ফোলা ভাব কিংবা রাতে ভালো ঘুম না হলে চোখের নিচে কালো দাগ পড়া খুবই স্বাভাবিক। কিন্তু তা নিয়ে তো আর সারাটা দিন কাটানো যায় না। তাই সকাল বেলা মাত্র ১০ মিনিট সময় নিয়ে ত্বকের যত্ন নিলে পুরোটা দিন ত্বক থাকবে উজ্জ্বল ও মোলায়েম।ত্বক পরিষ্কার করুন: দিনের শুরুতে কোমল ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করা উচিত। এমন ক্লিনজার বেছে নিন যা ত্বক শুষ্ক করবে না বরং ত্বকের আর্দ্রতা বজায় ত্বক পরিষ্কার করবে। সকালে ঘুম থেকে উঠে মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। তবে মুখ পরিষ্কার করতে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন ।
সপ্তাহে একদিন স্কাব করুন: ত্বকের মৃত টিস্যু এবং জমে থাকা ধুলা ময়লা পরিস্কার করতে সপ্ততাহে অন্তত এক দিন স্ক্রাবার ব্যবহার করা যেতে পারে। ভেজা ত্বকে স্ক্রাবার লাগিয়ে হালকাভাবে মালিশ করে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে ত্বকের ময়লা পরিষ্কার করে ত্বকের উজ্বলতা ফিরিয়ে আনবে।
টোনার ব্যবহার: ক্লিনজার ব্যবহারের পরের ধাপ হল টোনার। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের জন্য টোনার ব্যবহার অপরিহার্য। কারণ এতে ত্বকে তেল কম তৈরি হয়। তবে টোনার বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে তা যেন অ্যালকোহল মুক্ত হয়।
সিরাম ব্যবহার: সিরাম হল এমন এক ধরনের প্রসাধনী যাতে লোশন বা ক্রিমের তুলনায় পুষ্টি উপাদানের ঘনত্ব অনেক বেশি থাকে। আর হালকা হওয়ায় ত্বক সহজে শুষে নিতে পারে। চামড়ার দীপ্তি বাড়ানোর পাশাপাশি তারুণ্য ধরে রাখতেও সিরাম বেশ উপকারী ।
ময়েশ্চারাইজার ব্যবহার: বছরের যে কোনো ঋতুতে এবং সব ধরনের ত্বকের জন্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। মেকআপ যেন দীর্ঘক্ষণ সুন্দর ও স্থায়ি থাকে তার জন্য ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন ।
সানস্ক্রিন ব্যবহার : মৌসুম যাই হোক না কেন, ত্বককে সূর্যের বিকিরণ হতে রক্ষা করতে হলে ঘর থেকে বাহির হওয়ার আগে ত্বকে অবশ্যই সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিতে হবে।
এই নিয়ম গুলো মেনে চলতে পারলে আপনার ত্বক সবসময় থাকবে উজ্বল ও সুন্দর ।



No comments:
Post a Comment