সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন ঈদের পর আজ আপনাদের মাঝে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ।চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক বিষয়টা কি ?
ধূমপান ছাড়ার পর নেশা তাড়ানোর সহজ উপায় ॥
আমরা অনেকেই আছি যারা ধুমপান করি আবার অনেকেই আছি ধুমপান ছেড়ে দিয়েছি বা দেব আমার আজকের লেখা তাদের নিয়ে যারা ধুমপান ছেড়ে দিয়েছেন কিন্তু কিছুতেই নেশা কাটিয়ে উঠতে পারতেন না ।
শরীর ও মন:
ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, ভাল করে আঠ ঘাট বেঁধেই নেমেছেন। কিন্তু সমস্যা একটাই নিকোটিনের নেশা কিছুতেই পিছু ছাড়ছে না, তাই তো ?
ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে অবশ্যই জেনে রাখা উচিৎ, কি করলে আপনি আবার ও ধূমপানের দিকে ধাবিত হতে পারেন। আজ আপনাদের সাথে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যা আপনাকে ধূমপানের লোভ এড়াতে সাহায্য করবে।
ধূমপানের লোভ থেকে মুক্তির উপায়
কোন বিষয়টি আপনাকে ধূমপান করতে আগ্রহী করে তুলবে তা আপনিই ভালো জানবেন। বিশেষজ্ঞরা বলেন, দিনের যে যে সময়গুলোতে আপনার ধূমপান করার ইচ্ছা জাগে সে সময়টুকু অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করা উচিৎ।
ধরুন কাজের বিরতির সময় আপনার ধূমপান করার অভ্যাস, তাহলে ধূমপান ছাড়ার পর ঐ সময়টুকু কাটাতে পারেন কোনো সহকর্মীদের সঙ্গে গল্প করে, বই পড়ে বা হেঁটে আসুন এক চক্কর। আপনার অস্বাস্থ্যকর অভ্যাসকে বদলে ফেলুন স্বাস্থ্যকর কিছুতে।
আসলে ধূমপানের ইচ্ছা একেকজনের বেলায় একেক রকমভাবে জেগে ওঠে। তবে সাধারণভাবে বেশিরভাগ ধূমপায়ীর দৈনন্দিন জীবনে এমন কিছু সময় থাকে যখন ধূমপান করতে ইচ্ছা হয়। সেগুলো থেকে মুক্তি পাবেন যেভাবে:
পড়াশোনা অথবা কাজ থেকে বিরতির সময়
একটানা কাজ করার পর একটু বিরতি পেলেই মনটা যেন আনচান করে ওঠে সিগারেটে এক টান দেয়ার জন্য, তাই না? এমন সময় ধূমপানের বদলে যা করতে পারেন:
১: একটু ফেইসবুকে উঁকি দিন, ইউটিউবে কোনো ভিডিও দেখুন।
২: রাস্তায় একটু ঘুরাঘুরি করে আসুন।
৩: স্বাস্থ্যকর যে কোনো নাস্তা খান।হতে পারে ফল বা অন্য কিছু ।
খাওয়া দাওয়ার পর
যারা সিগারেট খান তাদের মধ্যে অনেকেই আছে খাওয়ার পরে সিগারেট খান ,ধূমপান ছেড়ে দিলে এই ইচ্ছা দূর করা অনেকের কাছে অনেক কঠিন হতে পারে। সেক্ষেত্রে যা করতে পারেন:
১: স্বাস্থ্যকর কোনো ডেজার্ট খান।
২:খাওয়া শেষে সোজা চলে যান প্লেট ধুঁতে। বা অন্য কোন কিছু নিয়ে ব্যস্ত থাকুন ।
৩: কোন পাজল অথবা এক কথায় উত্তর দেয়ার কুইজ খেলতে পারেন , এতে আপনার মনোযোগ ধূমপান থেকে দূরে সরে আসবে।
চা-কফি পান
অফিস অথবা ক্লাসের ফাঁকে টং দোকানে দাঁড়িয়ে চা খাওয়া অনেকের প্রতিদিনকার অভ্যাস, সঙ্গে সিগারেট তো থাকবেই থাকবে। ধূমপান ছাড়ার পর এই অভ্যাসকে যেভাবে বদলাতে পারেন :
১: সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিডটা ঘুরে আসুন চা-কফি খেতে খেতে।
২:কোনো বই কিংবা পত্রিকা পড়ুন।
৩: এমন কার ও সাথে আড্ডায় মেতে উঠুন যিনি ধূমপায়ী নন।
দুশ্চিন্তা মুক্ত থাকা
অতিরিক্ত দুশ্চিন্তা অনেকের ধূমপান করার প্রধান কারণ। তবে ধূমপান করে কিন্তু দুশ্চিন্তা থেকে মোটে ও মুক্ত হওয়া যায় না, আছে অন্য উপায় ও যেমন :
১: ফোনে মেডিটেশন অ্যাপ ডাউনলোড করে নিন, ৫ মিনিটের জন্য ধ্যান করুন।
২: ৫-১০: মিনিটের জন্য হেঁটে আসুন।
৩: দুশ্চিন্তার কারণ সম্পর্কে কোনো বন্ধুর সঙ্গে কথা বলুন, হয়ত তিনি আপনাকে সাহায্য করতে পারবেন।
ট্রাফিক জ্যামে অথবা অপেক্ষার প্রহরে
কথায় আছে অপেক্ষার প্রহর অনেক কঠিন।এই কঠিন সময়টাকে সহজ করতে অনেকেই সিগারেট খান। এমন সময় ধূমপান ছাড়ার পর আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন অন্য কোনকিছু দিয়ে:
১:কোনো অডিও বুক কিংবা ওয়াজ বা গানের প্লে লিস্ট ডাউনলোড করে রাখুন , জ্যামে কিংবা অপেক্ষার প্রহরে শুনতে শুনতে সময় পার করে দিন।
২:এমন কোনো বন্ধু কিংবা আত্মীয়কে ফোন করুন যার সঙ্গে অনেকদিন কথা হয় না।
৩:লজেন্স /চকলেট খান বা চুইংগাম গাম চিবান।
ধুমপানের হাত থেকে বেঁচে থাকার এমন আরও অনেক উপায় আছে ধূমপান থেকে বাচঁতে একটিতে কাজ না হলে অন্য আরেকটি চেষ্টা করতে থাকুন। তবে যে পথে হাঁটা শুরু করেছেন, সেই পথ অবশ্যই ভুলবেন না।
আজ এই পর্যন্তই আবার নতুন কোন টিপস্ নিয়ে হাজির হব অতি তাড়াতাড়ি সেই সবাই ভাল থাকুন ।
ফেসবুকে আমাদের পেতে ক্লিক করুন এখানে

No comments:
Post a Comment