ক্রিকেট ছেড়ে সিনেমার নায়ক শ্রীশান্ত; মুক্তি পাচ্ছে প্রথম ছবি
ভারতের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য দীর্ঘদিন ছিলেন শ্রীশান্ত। নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন বল হাতে ব্যাটসম্যানদের ঘায়েল করে। তবে বছর চারেক আগে তার মাথায় ভুত চাপে! আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় তাকে। সেই শান্তাকুমারন শ্রীশান্ত এবার ক্রিকেটার নয়, নায়কের ভূমিকায় আবির্ভূত হচ্ছেন সসবার সামনে!
একটি প্রথমসারির ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, এবার অভিনয় জগতে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটতে চলেছে শ্রীশান্তের। চলতি মাসের ১৪ তারিখেই মুক্তি পেতে চলেছে তার প্রথম ছবি 'টিং ফাইভ'। ছবিতে কেরালিয়ান এই ক্রিকেটারকে প্রধান চরিত্রে দেখা যাবে। এতে এক লড়াকু তরুণের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
খবর শুধু এটুকুই নয়; বড় খবর হলো বলিউডেও অভিনয় করার প্রস্তাব পেয়েছেন শ্রীশান্ত! ভালো বোলারের পাশাপাশি তিনি একজন ভালো ডান্সার হিসেবেও পরিচিত। সেই প্রতিভাকে কাজে লাগিয়েই এবার রূপোলি পর্দায় দেখা যাবে তাকে।

- উল্লেখ্য, ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের দুই ক্রিকেটার অজিত চাণ্ডিয়া ও অঙ্কিত চৌহানের সঙ্গেই গ্রেপ্তার করা হয় শ্রীশান্তকে। সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসন করার পাশাপাশি তার বিরুদ্ধে চার্জশিটও গঠন করা হয়।পরে জেল থেকে মুক্তি পেলেও মাঠে ফিরতে পারেননি এই প্রতিভাবান ক্রিকেটার।

No comments:
Post a Comment