এক অবিশ্বাস্য রেকর্ড গড়লো শাকিবের ‘নবাব’ - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 1, 2017

এক অবিশ্বাস্য রেকর্ড গড়লো শাকিবের ‘নবাব’

এক অবিশ্বাস্য রেকর্ড গড়লো শাকিবের ‘নবাব’

বাংলা ছবির ইতিহাসে এক বিরল রেকর্ড গড়ল শাকিব খানের ‘নবাব’ ছবি। এক দিনেই এক হলে ৪ লাখ ৬৫ হাজার টাকার টিকিট বিক্রি করে এই রেকর্ড গড়ল নবাব।



যা এর আগে কেউ চিন্তা ও করতে পারেনি, তাই সম্ভব করে দেখাল ঢাকার কিং। এ বিষয়ে ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তাদের সামাজিক মাধ্যমে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।


ওই পোস্টে জাজ কর্তৃপক্ষ্য জানিয়েছে, ‘দুই বাংলার ইতিহাসে, এক হলে এক দিনের সর্বোচ্চ  সেলের মালিক শাকিব খানের “নবাব”। ঈদের দিনে, এক হলে ৪,৬৫,000/= টাকা সেল করেছে। সংগত কারনে হলের নাম বলছি না।’

১২৪টি সিনেমা হলেই চলছে ‘নবাব’। গত বছর ঈদে মুক্তি পায় শাকিব খানের আরেকটি যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’। সেই বছরের মধ্যে ‘শিকারি’ ছিল ব্যবসা সফল। এ বছর ‘নবাব’ আগের বছরের ‘শিকারি’ ছবিকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।





রাজধানীর সনি সিনেমা হলের ম্যানেজার আবদুস সামাদ বলেন, ‘ঈদের থেকে ছবি হাউসফুল যাচ্ছে, আশা করি আট থেকে দশদিন ছবিটি এভাবে চলবে। দর্শকও ছবিটি দেখে ভালো মন্তব্য করছে, শাকিবের প্রশংসা করছে সবাই। আমার মনে হয়, এই ছবিটি ‘শিকারি’ ছবিকে ছাড়িয়ে যাবে। নিজেকে ছাড়িয়ে শক্ত অবস্থানে চলে যাচ্ছেন শাকিব।’

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages