
মেয়েরাই শুধু ত্বকের যত্ন করবে এ রকম ধারণার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে । আজকাল মেয়েদের সাথে সাথে পাল্লা দিয়ে ছেলেরা ও রূপ সচেতন হয়ে উঠছে।সাধারণত মেয়েদের থেকে ছেলেরাই বেশি সময় বাসার বাইরে থাকে। যার ফলে ধূলা-বালি, ময়লার বেশি সম্মুখীন হয়ে থাকে ছেলেরা। এর উপর ত্বক যদি হয় তৈলাক্ত, তাহলেতো কোন কথাই নেই । তৈলাক্ত ত্বক অন্য ত্বকের তুলনায় ময়লা বেশি ধরে বলে ব্ল্যাক হেডস, ব্রণের মতো সমস্যা সব সময়ই লেগে থাকে। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ছেলেদের জন্য থাকছে কিছু টিপস :
ক্লিনজার করুন: প্রতিদিন সকাল বিকাল নিয়মিত হালকা কুসুম গরম পানির সাথে আলফা হাইড্রকসি এসিড় সমূদ্ধ ফেস ক্লিনজার দিয়ে মুখ পরিস্কার করতে হবে।আলফা হাইড্রকসি এসিড় লোম কুপের তৈল নিয়ন্তন করতে সাহায্য করে।
মধু ব্যবহার করুন : সপ্ততাহে ২-৩ দিন মধুুর সাথে ডিমের সাদা অংশ ও ময়দা এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন ভাল করে মুখে মেখে ১৫-২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।নিয়মিত ব্যবহারে মুখের অতিরিক্ত তেল শোধন করে।
সানস্কিন লাগান: ত্বকের যত্নে কখনোই অবহেলা
করবেন না । বাসা থেকে বের হওয়ার আগে অব্যশই ত্বকে সানস্কিন লাগিয়ে বের হবেন । উচ্চ মাত্রার এসপিএফ সমূদ্ধ সানস্কিন ব্যবহার করবেন । ত্বক অতিরিক্ত ঘেমে গেলে নরম কাপড বা টিস্যু দিয়ে সাথে সাথে মুছে ফেলুন ।
স্কাব করুন: রোদে বাইরে বেরুলে ত্বকের উপরিভাগে কালো ছোপ দাগ পরে ও ধুলোবালি জমে । ধুলোবালি ত্বকের ব্রনের সমস্যা সূষ্টি করে । তাই বাহির হতে ফিরেই দ্রুত স্কাব করে ফেলুন । প্রতিদিন না হলে সপ্তাহে অন্তত ৩-৪ দিন নিয়মিত ত্বক স্কাবার করুন ।
ত্বক হাইড্রেট রাখুন : ডিহাইড্রেশনে পড়লে ত্বকের অনেক ক্ষতি হয়। ত্বকের শুষ্কতা বেড়ে যায় ও ত্বকের উপরিভাগ ফেটে যায়। তাই ত্বককে হাইড্রেট রাখতে পরিমিত পানিপানকরুন।দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করবেন এতে দেহ ও ত্বক দুনটাই হাইড্র্ট থাকবে।
এলোভেরা জেলো: এলোভেরা জেলোতে প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিজেন থাকে যা ফাটা ত্বক সারিয়ে তুলতে অনেক উপকারী। সপ্তাহে অন্তত ৩-৪ দিন এলোভেরা জেলো মুখে ভাল করে মেখে ১৫-২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।নিয়মিত ব্যবহারে ত্বকের মূত কোষগুলো দুর করে ত্বককে করে আরো অনেক বেশী উজ্জল।
এছাড়া ও একটা লেবু কেটে খোসা সহ মুখে ভালকরে ঘষে নিন। লেবুর সাইট্রিক এসিড আপনার ত্বকের অতিরিক্ত তেল, পিগমেন্টেশন, রোদে পোড়া দাগ দূর করবে। এর ভিটামিন সি মুখের কালো দাগ দূর করে ত্বককে আরো ফর্সা করতে সাহায্য করে। প্রাকিতিক ভাবে ত্বককে উজ্জ্বল করতে শসা খুব উপকারী উপাদান হিসেবে কাজ করে। প্রতিদিন বাসায় ফিরে মুখ ধোয়ার আগে শসার টুকরো দিয়ে ১৫ থেকে ২০ মিনিট মুখ ঘষে ঘষে পরিষ্কার করে নিন। প্রতিদিন ব্যাবহারে ত্বক অনেক পরিষ্কার হয়। এছাড়া শসার রস ত্বকে প্রাকিতিক মশ্চারাইজ হিসেবে কাজ করে ।।
No comments:
Post a Comment