চুলের যত্নে করনীয় কি - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 15, 2017

চুলের যত্নে করনীয় কি


বাড়িতে বসেও চুলের যত্ন নেয়া সম্ভব। সাধারণত যাদের ত্বক তৈলাক্ত, তাদের চুলও তৈলাক্ত হয়। আর যাদের ত্বক শুষ্ক, তাদের চুল শুষ্ক ও রুক্ষ হয়।  চুলের  যত্ন চাই প্রতিদিন। তার আগে বুঝে নিতে হবে  চুলের ধরন : চুলের যত্নের প্রথম ধাপ হল ধরন বোঝা। যাদের চুল তৈলাক্ত, তাদের চুলে প্রচুর খুশকি হয়। আর যাদের চুল শুষ্ক, তাদের চুল অতি তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায়। অন্যদিকে, অনেকের প্রতিটি চুলই বেশ মোটা। তবে আসল হলো রুট বা চুলের গোড়ার ধরন বোঝা। চুলের গোড়া মজবুত না হলে চুলের সৌন্দর্যের প্রায় পুরোটাই মাটি। তাই চুলের যত্নের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত মাথার ত্বক ও চুলের গোড়ার যত্ন নেয়া। তাই  ঘরোয়া ভাবে চুলের যত্নে কিছু টিপস্ আজ শেয়ার করলাম।

কি খাবেন চুলের যত্নে: চুলের যত্নে কত কিছুই না আমরা করে থাকি।পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করতে ও কার্পণ্য করিনা। কিন্তুুু এমন কিছু খাবার আছে যা আমরা নিয়মিত খেলে চুলের অনেক উপকারে আসে।শাক সবজির মধ্যে পালংশাকে আছে প্রচুর পরিমানে ভিটামিন এ, আয়রন, বিটা ক্যারোটিন, কেলেট ও ভিটামিন সি ইহা মাথার উপরের ত্বক ও চুলকে সুস্থ্য রাখে।শরীরের আমিষ প্রোটিন কমে গেলে চুলের বূদ্ধি থেমে যায়।তখন চুল ধীরে ধীরে পরে যেতে থাকে।তাই চুুুুলের বূদ্ধি ঠিক রাখতে পরিমান মত নিয়মিত মাংস খেতে হবে। মিষ্টি আলু,গাজর, মিষ্টি কুমড়া ও আমে থাকে বিটা ক্যারোটিন। ইহা চুলের শুষ্কতা প্রতিরোধ করে। এছাড়া ও মসুরড়াল ও সয়াবিনে লৌহ থাকে।

চুলে ময়েশ্চারাইজ করুন : শুষ্ক চুল আচড়ানোর সময় অনেক চুল উঠে যায়।তাই সপ্তাহে অন্তত ৩ দিন চুলে তৈল ব্যবহার করুন।তেল হালকা কুসুম গরম করে মাথায় ম্যাসেজ করুন।নিয়মিত ব্যবহারে ভাল ফল পাওয়া যাবে।

খুশকি প্রতিরোধ করুন:  চুল পড়়ার অন্যতম প্রধান কারন হল খুশকি। খুশকি চুলের গোড়া দুর্বল করে ফেলে ও চুল পড়া বূূদ্ধি করে। চুলের খুুশকি চিরতরে দুর করতে হলে চুলে টক দই ব্যবহার করুন। অর্ধেক টা পাতি লেবুর রস টক দইয়ের সাথে মিশিয়ে চুলে লাগান।২০-৩০ মিনিট পর ভালকরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।নিয়মিত ব্যবহারে দুর হবে আপনার মাথার খুশকি।

হেয়ার প্যাক:  আমলকি চুল পড়া কমাতে অনেক কার্যকরী ভুমিকা রাখে। আমলকি গুড়া শিকাকাই গুুডো ও টক দই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করুন । অথবা শুকনো আমলকি নারকেল তেলে দিয়ে জ্বাল দিন। যতক্ষন পর্যন্ত তেল কালো বর্ণ ধারন করে ততক্ষণ জ্বাল দিতে থাকুন। ঠান্ডা হলে এই তেল চুলে ভাল করে ম্যাসেজ করে লাগান। নিয়মিত ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে।

চুলে ডিম দিন: একটা ডিমের সাদা অংশের সাথে এক টেবল চামচ অলিভ অয়েল মেশান ভাল করে মিক্স করে নিন। মিশ্রনটির সাথে হালকা কুসুম গরম পানি মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর ভাল করে চুলে লাগান। ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।নিয়মিত ব্যবহারে ভাল ফলাফল পাবেন।


প্রিয় পাঠক ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমার দূষ্টিতে দেখবেন।একটু কষ্ট করে কমেন্ট এর মাধ্যমে আপনার মতামত জানাবেন।আপনার মতামত ভবিষ্যতে আর ও ভাল  লেখা লেখার অনুপেরনা জোগাবে । আর ও ভাল ভাল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন। ফেসবুকে পেতে ক্লিক করুন এখানে ।।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages