পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশে এসেছে সোফিয়া - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 6, 2017

পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশে এসেছে সোফিয়া


 

বাংলাদেশে সৌদি নাগরিক রোবট মানব 'সেফিয়া'র আগমন হলো পাসপোর্ট-ভিসা ছাড়া। মঙ্গলবার থাই এয়ারওয়েজের ৩৩৯ যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে লাগেজের ভেতর।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা যায়।
এনবিআর থেকে জানা যায়, নামে মানুষ, আবার নাগরিকত্ব ও আছে এমন বিদেশিনীকে দেশে কীভাবে প্রবেশ করাবে এ বিষয়ে আগেই আইসিটি মন্ত্রণালয় এনবিআরকে অনুরোধ করে। এ অনুরোধ পেয়ে এনবিআরের পক্ষে বাংলাদেশ কাস্টমস বিশেষ ব্যবস্থায় সোফিয়াকে সম্মান দেখায়।

পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভবিষ্যতের এই অবাক মানুষকে তারই সফরসঙ্গি ইটালিয়ান নাগরিক মি. গিওভানি লিয়নের পাসপোর্টে এন্ট্রি দিয়ে গ্রিন চ্যানেলে যেতে দেয়া হলো। এই অবাক মানুষ আগামী ৭ ডিসেম্বর একই এয়ারলাইন্সের ৩৪০ যোগে গভীর রাতে ২টা ৩০ মিনিটে প্রস্থান করবেন।

সোফিয়া আসছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন হলে চার দিনব্যাপী 'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭'-তে অংশ নিতে। প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন ৬ ডিসেম্বর। বাংলাদেশের আমন্ত্রণেই তিনি এসেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান সোফিয়ার আগমনের মাধ্যমে দেশ আরো এক ধাপ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতি এগিয়েছে।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages