সবার কাছে দোয়া চাইলেন: সেয়র আনিসুল হকের স্ত্রী - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, December 1, 2017

সবার কাছে দোয়া চাইলেন: সেয়র আনিসুল হকের স্ত্রী



লন্ডনে চিকিৎসাধীন মেয়র আনিসুল হকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী রুবানা হক। যুক্তরাজ্যে স্বামীর পাশে থাকা রুবানা বৃহস্পতিবার বিকেলে বলেন, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে।

তার অবস্থা ভালো নয়। তার জন্য জন্য দোয়া করুন। নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক ও রুবানা। সেখানে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।

আগস্টের মাঝামাঝিতে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তাকে। অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়েছিল। গত মঙ্গলবার ফের আইসিইউতে নেয়া হয় তাকে।

এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ইউস্টনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু বরণ করেন।

অন্তিমকালে তার পাশে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, পুত্র ও কন্যাদ্বয়। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages