রোবট নিয়ে বেশ উঠে পড়েই লেগেছে দুবাই। সেখানকার দুবাই ফিউচার ফাউন্ডেশন এক প্রতিবেদনে জানায়, রোবটের বাজার ফুলে-ফেঁপে উঠার সম্ভাবনা দেখাচ্ছে।
আর বিশেষ করে এশিয়া রোবটের বড় বাজারে পরিণত হবে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৩ সালের মধ্যে চিকিৎসা, শিক্সা এবং লজিস্টিক খাতে রোবটের ব্যবহার দেখার মতো হবে। এ সময়ের মধ্যে আশা করা হচ্ছে বিশ্বজুড়ে রোবটের চাহিদা চরমে উঠবে। বর্তমানেই এর ৩২০ মিলিয়ন ডলারের বাজার রয়েছে। মাত্র ৬ বছরের মধ্যে ৩.৯ বিলিয়ন ডলারের বাজার হবে।
বিশেষজ্ঞদের মতে, একটা সময় বয়স্ক মানুষের সঙ্গী হয়ে উঠবে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তার সফল প্রয়োগ ঘটলেই রোবটগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠবে। অবশ্য এখন পর্যন্ত এদের চলাফেরা এবং বাধা টপকানোর সক্ষমতা বাজার বৃদ্ধির বাধা হয়ে রয়েছে। তাই কোনো চৌকস সমাধানের পথেই এগোচ্ছেন বিজ্ঞানীরা।
বিভিন্ন পরিবেশে রোবটগুলোর কাজ করতে দ্রুত এবং নিরাপদ চলাফেরার ক্ষমতা থাকতে হবে।
অবাক লাগলে ও এটাই সত্যি যে, রোবটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে এশিয়ায়। খুব শিগগিরই দেখা যাবে কোনো রোবট রোগীর রেডিওডায়াগ্রাম করছে। আপনার কোনো সমস্যা আছে কিনা তার দেখভাল করবে। প্রয়োজন মেটাবে। তার মুকে থাকবে হাসি। আপনার আদেশের অপেক্ষায় কাটবে তার সময়।

No comments:
Post a Comment