দেশকে নিরাপদ না রাখতে পারলে সব কিছু মুখ থুবড়ে পড়ে যাবে - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 13, 2017

দেশকে নিরাপদ না রাখতে পারলে সব কিছু মুখ থুবড়ে পড়ে যাবে










দেশকে নিরাপদ না রাখতে পারলে সব কিছু মুখ থুবড়ে পড়ে যাবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পুলিশকে শক্তিশালী করতে একের পর এক ব্রাঞ্চ খুলছেন। যার মধ্যে রয়েছে নৌ-পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, টুরিস্ট পুলিশ, পিবিআই। শিগগিরই আমরা কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন করতে যাচ্ছি। এসব ব্রাঞ্চকে আবার শক্তিশালী করতে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। আজ রোববার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে নৌ-পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নৌ-পুলিশের প্রধান ডিআইজি শেখ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, আইজিপি একেএম শহীদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন, র‌্যাবের ডিজি বেনজির আহমেদ, বীর বিক্রম মাহবুবুদ্দিন আহমেদ, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ বিভিন্ন গুনীজন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের কলেবর বৃদ্ধি ও নৌ-পথকে নিরাপদ রাখতে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ-পুলিশ গঠন করেন। এরপর থেকে শুরু হয় এই সংস্থার যাত্রা। দেশের বেশির ভাগ ব্যবসা-বাণিজ্য, বন্দর, হাট-বাজার গড়ে উঠেছে নদীর পাড়ে। তাছাড়া নদী দিয়ে বহন হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসায়ীক পণ্য। তাদের নিরাপত্তার জন্য নৌ পুলিশের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে জাটকা ইলিশ নিধন বন্ধে নৌ-পুলিশের দায়িত্ব ও গুরুত্ব অনেক বেশি। তাই নৌ-পুলিশকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হারিয়ে যাওয়া নদী উদ্ধার করতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু করেছেন। এই কাজ শেষ হলে নদীপথ সচল হবে। নৌ-পুলিশ নদীপথগুলো নিরাপদ করতে কাজ করবে। যেখানে যা প্রয়োজন তারা তাই করবে বলে আমার বিশ্বাস। এক্ষেত্রে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটি, নৌ-বাহিনী, কোস্টগার্ডের সাথে সমন্বয় করে নৌ-পুলিশকে কাজ করার জন্য আহ্বান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, দেশের নদীপথগুলো সুরক্ষিত রাখতে নৌ-পুলিশ কাজ করে যাচ্ছে। নৌ-পথে শুধু টহল দিলেই হবে না, জননিরাপত্তার জন্য নৌ-পুলিশকে কাজ করতে হবে।
তিনি বলেন, নৌ-পুলিশের জাটকা নিধন কাযক্রমের প্রসংসা করে তিনি বলেন, নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে নৌ-পুলিশ খুব ভালো ভূমিকা রেখেছে। পরে এ বছর নদীতে জাটকা নিধন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণের জন্য বিশেষ অবদান রাখায় কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা দেয়া হয়।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages