দীপিকা পাড়ুকোনকে জীবন্ত পুড়িয়ে মারতে পারলে ১ কোটি টাকা পুরস্কার - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 20, 2017

দীপিকা পাড়ুকোনকে জীবন্ত পুড়িয়ে মারতে পারলে ১ কোটি টাকা পুরস্কার



দীপিকা পাড়ুকোনকে জীবন্ত পুড়িয়ে মারতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা।

এই সংগঠনের পক্ষ থেকে এর আগেও দীপিকা ও পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে হুমকি দেওয়া হয়েছিল। সেবার বলা হয়েছিল, দুজনের শিরশ্ছেদ করতে পারলে ৫ কোটি টাকা দেওয়া হবে।
এ বিষয়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার অধ্যক্ষ ভুবনেশ্বর সিং বলেছেন, নিজের মান মর্যাদা রক্ষা করতে চিতোরগড়ের জহরে আত্মাহুতি দিয়েছিলেন রানী পদ্মাবতী। দীপিকাকে তা উপলব্ধি করানো দরকার। তবেই সে প্রকৃত পদ্মাবতীকে জানতে পারবে।

পদ্মাবতী নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১ ডিসেম্বর। তবে মুক্তির দিন পিছিয়েছেন নির্মাতারা। দীপিকা ও পরিচালক সঞ্জয় লীলা বনশালির কুশপুতুল দাহ করেছে একাধিক সংগঠন।

বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মুম্বইয়ে করা হচ্ছে প্রতিবাদ সভা। পদ্মাবতী মুক্তি পেলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রককে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার।
এরমধ্যেই আবার নতুন দাবি সামনে এনেছে রাজপুত কর্ণি সেনা। তাদের তরফে বলা হয়েছে, ছবিটি আগে মেবার রাজপরিবারকে দেখানো হোক। তাঁরা ছবি দেখে আপত্তির কিছু না পেলে, বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হবে। কর্ণি সেনা নেতা কর্ণ সিং রাঠৌর এ কথা জানিয়েছেন। এর আগে কর্ণি সেনার তরফে জানানো হয়েছিল, পদ্মাবতী দেখার জন্য গঠিত বিশেষ দলকে ছবিটি আগে দেখাতে হবে। সেই কমিটি ছবিকে ছাড়পত্র দিলে তবেই মুক্তির অনুমতি দেওয়া হবে।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages