বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, একটি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সে দেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। এই সরকারের মেয়াদ শেষের ৯০ দিনের মধ্য পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই তা অনুষ্টিত হবে। সেই নির্বাচন অংশগ্রহণ মূলক হবে বলে ও মনে করেন বাণিজ্যমন্ত্রী।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে দেশের রপ্তানি বাণিজ্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৬৪ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) কার্ড দেওয়া হয়। ১৩১ জন কার্ড পেয়েছেন রপ্তানি খাতে। বাকি ৩৩ জন সিআইপি কার্ড পেয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক। এঁরা পদাধিকার বলে কার্ড পেয়েছেন। ২২টি ক্যাটাগরিতে সিআইপি কার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব শুভাশিস বসু, স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য।

No comments:
Post a Comment