বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায় বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে না! - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 20, 2017

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায় বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে না!


একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘জনগণের দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ। মানুষ বিশ্বাস করে- আগামী‌ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে না। তাই বলবো, এখনও সময় আছে গণতন্ত্রের পথে ফিরে আসুন।’
সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনের ভাসানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘ক্ষমা চাইলে এই দেশ সেই- দেশ ঘুরতে হবে না। বাংলাদেশেই থাকতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমা করেছেন, আমরাও ক্ষমা করে দেবো। কিন্তু জনগণ কি ক্ষমা করবে?’
বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আমরা এখন ঘন ঘন আদালতে হাজিরা দিতে যাই। আপনারা (আওয়ামী লীগ) মাঝে মাঝে আদালতে হাজিরা দেবেন।’

তিনি বলেন, ‘তারেক রহমানের জন্মদিন পালনে যতই বাধা দেওয়া হচ্ছে, আমাদের অনুভূতি আরও বেগবান হচ্ছে। তাকে নির্বাসিত করার জন্য তার জীবন ও চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। তবে সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, যে গাছে ফল হয় সে গাছেই মানুষ ঢিল মারে। তারেক রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। যেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে সেদিন জন্মদিন পালন স্বার্থক হবে।’

শেখ হাসিনা হতাশ হয়ে গেছেন দাবি করে গয়েশ্বর আরও বলেন, ‘শেখ হাসিনা অনেক হতাশ। কারণ, ওনার নাম যেখানে থাকে,সেখানে গণতন্ত্র থাকে না। যেখানে গণতন্ত্র থাকে, সেখানে শেখ হাসিনা অনুপস্থিত থাকতে বাধ্য। তিনি এখন ভাটায় পড়েছেন। পক্ষান্তরে খালেদা জিয়ার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে।’

বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম,সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আবদুল মালেক, মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার প্রমুখ।’








No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages