বল হাতে ঝলসে উঠলেন দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি এবং রশিদ খান দাপটে বিধ্বস্ত রাজশাহী কিংস - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 12, 2017

বল হাতে ঝলসে উঠলেন দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি এবং রশিদ খান দাপটে বিধ্বস্ত রাজশাহী কিংস






রাজশাহী কিংসের বিপক্ষে আজ দিনের দ্বিতীয় ম্যাচে বল হাতে ঝলসে উঠলেন দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি এবং রশিদ খান। নবি ৩ উইকেট আর রশিদ ২ উইকেট নিয়ে মুশফিকুর রহিমের দলকে ১১৫ রানের বেশি করতে দেননি।
৮ নম্বরে নেমে ফরহাদ রেজা অপরাজিত ২৫ রানের ইনিংস না খেললে হয়ত একশর নিচেই শেষ হয়ে যেত রাজশাহীর ইনিংস।
আজ রবিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী কিংস। দলীয় ২৩ রানে আগের ম্যাচে দুর্দান্ত খেলা মুমিনুল হক মোহাম্মদ নবির শিকার হন। মুমিনুল আজ ৭টি বল নষ্ট করে করেছেন মাত্র ২ রান। পরের ওভারেই কোনো রান না করে আল আমিন হোসেনের বলে লিটন দাসের গ্লাভসবন্দি হন রনি তালুকদার। আফগান স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে অধিনায়ক মুশফিকুর রহিমও ১৬ রানের বেশি করতে পারেননি।

সবার বিপরীতে দাঁড়িয়ে দুর্দান্ত খেলছিলেন অপর ওপেনার সিমন্স। কিন্তু দুর্ভাগ্য তার। ২৩ বলে ৬ চার ১ ছক্কায় ৪০ রান করার পর আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজশাহী। রশিদ খানের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন ওয়ালার (১)। ওয়ালারকে (৭) বোল্ড করে রাজশাহীকে আরও বিপদে ফেলেন ডিজে ব্র্যাভো। শেষ পর্যন্ত ফরহাদ রেজার ৩০ বলে ২৫ আর মোহাম্মদ সামির ১৬ বলে ১০* রানে ১১৫ রানের সংগ্রহ গড়ে মুশফিকুর রহিমের দল।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages