সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর ক্ষেত্রে সবচেয়ে Common কিছু ভূল - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 15, 2017

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর ক্ষেত্রে সবচেয়ে Common কিছু ভূল



এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে সাধারনত যে  ভুল গুলো আমরা করে থাকি ।
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।  আমরা হয়তো অনেকেই জানি এসইও কি। আর না জানলেও সমস্যা নাই । আমি আবার বলছি যারা জানেন না তাদের জন্য। এসইও হল এমন একটি পদ্ধ্যতি যা অনুসরণ করার মাধ্যমে আপনার সাইটকে গুগলের ফাস্ট পেজে নিয়ে আশা যায়।

কনটেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে একটি ওয়েবসাইটকে সঠিকভাবে  অপটিমাইজ করার উপর একটি ওয়েবসাইটের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। একজন অন-লাইন  মার্কেটার তার ওয়েবসাইটের এসইও সংক্রান্ত বিষয়গুলি যত সুক্ষভাবে পালন করতে পারবেন, সার্চ ইঞ্জিন তার ওয়েবসাইটকে তত বেশী মূল্যায়ন করবে।

আমরা যারা এই অনলাইনের মার্কেটিং এর পেশায় আছি তারা কম বেশি সকলেই  এসইও করতে জানি । কিন্তু আমরা সবসময়েই এই এসইও তে কিছু কমন ভুল করে থাকি আর তার জন্যই হয়তো আমরা ভালো ফলাফল পাই না। সচারাচর একজন আর্টিকেল পাবলিশার যে ধরনের ভূল গুলো করে থাকেন, আমরা আজ সেই common কিছু  ভূল নিয়ে আলোচনা করব।

 ভূল কিওয়ার্ড নির্বাচনঃ



সঠিকভাবে Keyword নির্বাচন না করতে পারাটা হচ্ছে আমার মতে সবচাইতে কমন এবং বড় ধরনের একটি ভূল।
অনেকের ক্ষেত্রেই দেখা যায়  একজন আর্টিকেল পাবলিশার Keyword নির্বাচনের দিকে কোন গুরুত্বই দেন না। আবার Keyword রিসার্চ না করেই পোষ্ট লিখতে শুরু করে দেন।
এতে করে দেখা যায় পোষ্টের ভেতরে অনেক  ভালমানের আর্টিকেল থাকা সত্বেও সঠিকভাবে উপযুক্ত Keyword নির্বাচন না করার ফলে আপনার আর্টিকেলটি সার্চ ইঞ্জিনে আপনার ভাল অবস্থানে থাকতে পারে না বা আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না ।
তাই আপনি যে বিষয়ে  লিখতে বসবেন তার জন্য আপনি আগেই Keyword নির্বাচন করে নিবেন ।
আপনার কাঙ্খিত বিষয়ে কি ধরনের কীওয়ার্ডগুলি অনলাইনে বেশী সার্চ হচ্ছে এবং কোন ধরনের কীওয়ার্ড এর গুরুত্ব কতটুকু ইত্যাদি ইত্যাদি।
এ ক্ষেত্রে আপনি যত সঠিক ও উপযুক্ত Keyword নির্বাচন করতে পারবেন আপনার পোষ্টটি সার্চ ইঞ্জিনের সবচেয়ে তত ভালো অবস্থান পাওয়ার সম্ভাবনা থাকবে ।

 Keyword Stuffing

অধিকাংশ ওয়েবমাষ্টারগণ মনে করেন একটি আর্টিকেল লিখার সময় প্রতিটি লাইনে লাইনে keyword থাকা চাই। প্রতিটি বাক্যের মধ্যে Keyword রাখতে পারলে ভিজিটর বেশী পাওয়া যাবে। এক্ষেত্রে দেখা যায় একজন আর্টিকেল লেখক তার পোষ্টের ভিতরে অযথা অপ্রয়োজনীয় জায়গাতে বার বার   Keyword ব্যবহার করছেন। এ ক্ষেত্রে একটি পোষ্টে অত্যাদিক বার Keyword ব্যবহারের কারনে সার্চ ইঞ্জিন পোষ্টটি স্প্যাম হিসেবে মার্ক করে নেয়। এতেকরে একজন আর্টিকেল পাবলিশার একটি অনেক ভালমানের পোষ্ট লিখা সত্বেও সার্চ ইঞ্জিন হতে ভাল ফলাফল পায় না। আপনি একটি আর্টিকেল লিখার সময় অবশ্যই Keyword Density
টা  ৪% থেকে ৫% এর মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন । যাতে করে গুগল আপনাকে ধরতে না পারে আপনি স্পাম করছেন।




 অপ্রাসঙ্গিক Keyword ব্যবহার

এই একটি ভূলটি অনেক ভালমানের ওয়েবসাইটেও হতে দেখা যায় । বেশিরভাগ সময় দেখা যায় একজন আর্টিকেল পাবলিশার খুব সুন্দর করে একটি আর্টিকেল  লিখেছেন কিন্তু তার এই পোষ্টটির জন্য যে Keyword নির্বাচন করেছেন সেটি না হয়ে অন্য কীওয়ার্ড হওয়া উচিত ছিল। এ ক্ষেত্রেও পোষ্টটি সার্চ ইঞ্জিনে ভাল র‌্যাংক করতে পারবে না। কারণ সার্চ ইঞ্জিন সবসময় চায় Keyword Related আর্টিকেল। একটু  চিন্তা করে দেখুন  যে, আপনি “স্বাভাবিকভাবে”ওয়েব ডিজাইন নিয়ে একটি পোষ্ট লিখছেন কিন্তু পোষ্টের ভীতরে ওয়েব ডিজাইনের বিষয়ের চাইতে গ্রাফিক্স ডিজাইন  নিয়ে বিশী লিখা রয়েছে। এ ক্ষেত্রে আপনি পোষ্টটি কিভাবে মূল্যায়ন করবেন। এ বিষয়টি ভালভাবে মাথায় রাখতে হবে আপনি যে বিষয় নিয়ে লিখছেন সেই বিষয়টিকে পোষ্টের ভীতরে অবশ্যই বেশী প্রাধান্য দিতে হবে।

 কপি করা কনটেন্ট ব্যবহার করা 

 কোন ব্লগ/ওয়েবসাইটের কনটেন্ট কপি না করে নিজের যে বিষয়ে ভাল অভীজ্ঞতা আছে সে বিষয়ে ভালমানের ইউনিক কনটেন্ট লিখার জন্য আমি সবসময় সবাইকে পরামর্শ দিয়ে থাকি। কারণ ব্লগে বেশি বেশি ভিজিটর পাওয়ার জন্য সহজ ও প্রধান মাধ্যম হচ্ছে ভালমানের ইউনিক কনটেন্ট। সার্চ ইঞ্জিনের আধুনিকায়নের ফলে সকল সার্চ ইঞ্জিনই এখন খুব সহজে কপি করা আর্টিকেল মার্ক করে নিতে পারে। এ ক্ষেত্রে আপনি যত চালাকী করে অন্যের কনটেন্ট আপনার ব্লগে পাবলিশ করেন না কেন, আপনার ব্লগের কনটেন্ট সার্চ ইঞ্জিন খুব সহজে চিনে নিতে পারবে। আপনি যখন ব্লগে নিত্য নুতন ইউনিক কনটেন্ট ব্যবহার করবেন তখন এই কনটেন্ট আপনার ব্লগে ভিজির নিয়ে আসতে সক্ষম হবে। অন্যের ব্লগ থেকে কনটেন্ট কপি করে আপনার ব্লগে ব্যবহার করলে কোন দিনই সফল হতে পারবেন না।

  Title Tags ও Meta Descriptions ভূল করা

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এ দুটি ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। কারণ সার্চ ইঞ্জিনে যখন কোন Keyword ব্যবহার করে কিছু সার্চ করা হয়ে । তখন সার্চ ইঞ্জিন সর্বপ্রথম পোষ্টের Title Tag খোঁজে । এ ক্ষেত্রে Title Tag এর ভীতরে কীওয়ার্ড পেয়ে গেলে আপনার পোষ্টটি সার্চ রেজাল্টে সহজে চলে আসবে। অন্যদিকে যদি Title Tag এর মধ্যে Keyword টি পাওয়া যায়। তখন সার্চ ইঞ্জিন Meta Descriptions এর ভিতরে  কীওয়ার্ডটি খোঁজে থাকে। যদি Meta Descriptions এর মধ্যে Keyword টি পাওয়া যায় তাহলেও সার্চ রেজাল্টে পোষ্ট স্থান পাওয়ার অধিক সম্ভাবনা তৈরি হয়ে যায়। তাই   আমি আপনাদের বলব এ দুটি অংশ লিখার সময় অবশ্যই আপনার কাঙ্খিত Keywords এর সমন্বয়ে সুন্দরভাবে সাজিয়ে Title Tags এবং Meta Descriptions লিখবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করা


আজকের এই দিনে সোসিয়াল মিডিয়ার ব্যবহার এতই ব্যাপাক হারে বৃদ্ধি পেয়েছে যে, সবাই ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার ক্ষেত্রে সোসিয়াল মিডিয়া সাইটগুলিকে বড় ধরনের সোর্স হিসেবে ব্যবহার করে থাকেন। আপনি যদি আপনার পোষ্টগুলি popular সোসিয়াল মিডিয়াতে শেয়ার না করেন, তাহলেও বড় ধরনের ট্রাফিক হতে বঞ্চিত হবেন। আপনার ওয়েবসাইটের নামে বিভিন্ন ধরনের সোসিয়াল মিডিয়াতে যেমন : facebook ,twitter , linkdin , viber ,google + ইত্যাদিতে একটি করে পেজ তৈরি করে  পোষ্ট শেয়ার করে এ কাজটি করতে পারেন। তাছাড়াও সোসিয়াল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে জয়েন করে আপনার পোষ্ট শেয়ার করার মাধ্যমে ব্লগে ট্রাফিক বাড়াতে পারেন।

Back Links না থাকা

সার্চ ইঞ্জিনের কাছে আপনার ব্লগের গুরুত্ব  বৃদ্ধিতে Back Links অত্যান্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। অনেক  বাংলা ব্লগাররা এ বিষয়টিকে কোন গুরুত্বই দেন না। অথচ আপনার ব্লগটি যদি ভালমানের ওয়েবসাইট/ব্লগের সাথে লিংক করা থাকে তাহলে ঐ ওয়েবসাইট হতে আপনার ব্লগে Link Juice বয়ে নিয়ে আসবে। সে জন্য শুধুমাত্র নিয়মিত পোষ্ট করে বসে থাকলে হবে না। নতুন পোষ্ট করার পর আপনার পোষ্টটির সাথে সম্পৃক্ত রয়েছে এমন ভালমানের ব্লগের সাথে আপনার পোষ্ট বিভিন্ন যুক্তির মাধ্যমে ঐ ব্লগের সাথে লিংক করতে পারেন। এটি আপনার পোষ্টটিতে ট্রাফিক বৃদ্ধিতেও সক্রিয়ভাবে অবদান রাখতে সাহায্য করবে।


 Non-Responsive ও Non-Mobile Friendly ডিজাইন

মানুষ এখন কম্পিউটারের অনেক কাজই মোবাইলের মাধ্যমে সেরে নেয়।
গুগল সম্প্রতি Mobile Friendly ওয়েবসাইট তৈরি করার জন্য বিশেষ ভাবে তাগিদ দিচ্ছে।
 তাছাড়া গুগল গত এপ্রিল/২০১৬ এ ঘোষনাও দিয়েছে যাদের ব্লগ Mobile Friendly নয়, তাদের ব্লগ/ওয়েবসাইট SEO এর ক্ষেত্রে অনেক বিরূপ প্রভাব পড়বে। তাই  আপনার ওয়েবসাইটটি যদি এখনো সেই পুরনো যুগের ন্যায় শুধুমাত্র কম্পিটার ভার্সন হয়ে থাকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের ছোট ডিভাইস হতে ভিজিটর পাওয়ার আশাই করতে পারেন না। এ ক্ষেত্রে আপনার ব্লগে বড় ধরনের ট্রাফিক পাওয়া থেকে বঞ্চিত হবেন। কাজেই একজন ভালমানের ওয়েব ডেভেলপারের মাধ্যমে আপনার ব্লগটি Responsive এবং Mobile Friendly ডিজাইন করে নেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

বিশেষ সর্তকতা : এসইও সংক্রান্ত উপরে যে বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়েছে । তা যদি একজন অন-লাইন  মার্কেটার সঠিকভাবে মাথায় রেখে তার ওয়েবসাইটটি  যথাযথভাবে পরিচালনা করতে পারেন, তাহলে তিনি খুব সহজে যে কোন ভালমানের ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে সার্চ ইঞ্জিন হতে পর্যাপ্ত ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন । একজন ওয়েবমাষ্টার যতক্ষণ পর্যন্ত এ ভূলগুলি সংশোধন না করে আর্টিকেল পাবলিশ  করবেন, ততক্ষন পর্যন্ত তিনি সার্চ ইঞ্জিন হতে কিছুতেই ভালমানের ফলাফল পাওয়ার আশা করতে পারবেন না।


No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages