ভৈরবের জুতার কারখানায় আগুন
কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর এলাকায় জুতার কারখানায় আগুন লেগে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টার দিকে শহরের কমলপুর সরকার বাড়ি এলাকায় ফরমান মিয়ার মালিকাধীন ফাহাদ বেবী স্যান্ডেল কারখানায় বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। উক্ত কারখানায় অর্ডারে Apex এর বাচ্চাদের স্যান্ডেল জুতা তৈরি করা হতো। আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে কমলপুর এলাকার ফাহাদ বেবী স্যান্ডেল ফ্যাক্টরির একটি অংশে আগুনের সূত্রপাত হয়। এতে খুবই দ্রুত আগুন ছড়িয়ে পরে চারদিকে। এসময় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখারনার মালিক ফরমান মিয়া জানান, অন্যান্য দিনে মতো মঙ্গলবার রাতে ও কাজ শেষে কারখানার ভিতর কর্মচারীরা ঘুমিয়ে থাকে। সকাল ৬টার দিকে বিদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগলে কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং নিজেরা আগুন নেভানো চেষ্টা করে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘ একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান কারখারনার ভিতর অর্ডারের অন্তত ৩৫ লাখ টাকার তৈরি করা স্যান্ডেল ও ১৫ থেকে ২০ লাখটাকার জুতার কাঁচামালসহ জুতা তৈরি করার বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫০ থেকে ৬০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন নেভানোর পরে কারখানা থেকে কোটি টাকার মালামাল উদ্ধার করে ফায়ার সার্ভিস।

No comments:
Post a Comment