আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করছি। কিন্তু এখন ও শুনে থাকি কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) তে ক্যারিয়ার গড়া যায়। কেন আমি এসইও শিখবো বা আগামীতে এসইও এর কর্মক্ষেত্র কেমন হবে ইত্যাদি। আর তাই আজ এসব বিষয় নিয়ে একটু লেখতে বসলাম।
আপনি কি জানেন?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? অনেকেই আছি জানি , তবুও যারা জানেন না তাদের সংক্ষেপে বলছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর অর্থ হল একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী করে গড়ে তোলা। এখন প্রশ্ন হল আপনি কেন সার্চ ইঞ্জিনের জন্য আপনার ওয়েবসাইটকে উপযোগী করবেন? এই জন্য করবেন যেন আপনি সেখান থেকে আপনার টার্গেটকৃত ভিজিটর নিয়ে আসতে পারেন । আমরা সবাই প্রতিদিন অনেক কিছু সার্চ করে গুগলে, জানতে চান অজানা সব তথ্য। শুধু আপনি বা আমি না এমন করে পৃথিবীতে প্রতিদিন কয়েকশ কোটি বার সার্চ করে শত কোটি মানুষ। তাই বুঝতেই পারছেন একটি সার্চ ইঞ্জিন কতটা গুরুত্বপূর্ণ। আর আপনি যদি সেই শত কোটি গ্রাহকের মধ্যে ০.০০১ শতাংশ মানুষকেও আপনার সাইট এ নিয়ে আসতে পারেন তাহলে একবার ভেবে দেখুন আপনি কি পরিমাণ ভিজিটর পেতে পারেন। এখন আমার প্রশ্ন হলো আমি কিভাবে ভিজিটর গুলোকে নিয়ে আসব সার্চ ইঞ্জিন থেকে, কারন সার্চ ইঞ্জিনে তো আমার কোন ওয়েবসাইট আসে না সার্চ করলে। আর এই কারনেই আমার প্রয়োজন হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা (এসইও) জানা। যা জানলে আপনি/আমি আপনার/আমার টার্গেট ভিজিটর নিয়ে আসতে পারব।
এতো গেলে এসইও নিয়ে কথা। এখন আসুন দেখি এসইও নিয়ে কোন কোন বিষয়ে ক্যারিয়ার হিসেবে গড়ে তোলা যায়।
ফ্রিল্যান্সিং করতে পারেন
আস্তে আস্তে বেড়েই চলছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট। এখন আমাদের দেশ পৃথিবীর প্রথম সারির ৫ টি দেশের একটি দেশ এই ফ্রিল্যান্সিং এ । যেখানে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর অনেক অনেক কাজ। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ দক্ষ হন তাহলে আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। বাংলাদেশের অনেক তরুণের তরুণীর স্বপ্নের ক্যারিয়ার হলো এই ফ্রিল্যান্সিং। যেখান থেকে দক্ষরা লাখ লাখ টাকা আয় করে নিজের জীবন পাল্টে ফেলেছে। আর এই মার্কেটে এসইও একটি অনেক বড় অংশ। কেবল আপনি যদি একজন দক্ষ এসইও এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি ও প্রতিমাসে আয় করতে পারবেন অনেক টাকা। ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস এর মধ্যে জনপ্রিয় হচ্ছে ওডেক্স, ফ্রিল্যান্সার, ইল্যান্স, ফাইভার, পিপল পার আওয়ার ইত্যাদ
চাকরির ক্ষেত্রে
আপনি কি জানেন আন্তর্জাতিক বাজারে একজন এসইও স্পেশালিষ্ট এর মাসিক সেলারি কত? মাত্র ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। আর একজন সার্চ ইঞ্জিন মার্কেটের বা এসইও কনসাল্টেন্ট এর আয় এর দেড়গুণ !! ৫-৬ বছরের অভিজ্ঞতা থাকলে আর বাহিরের দেশে যাবার সুযোগ থাকলে আপনি ও পেতে পারেন এমন একটি ক্যারিয়ার। বাংলাদেশে এখন ও এমন অবস্থা আসেনি। কারণ বাংলাদেশের লোকাল মার্কেট এখনো এত অনলাইন ভিত্তিক হতে পারে নি। তাই বাংলাদেশে এইধরনের কর্মক্ষেত্র কম। তবে আগামী ৩-৪ বছরের মধ্যে বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা হবে একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজারের।
তবে আপনি কিন্তু এখন একজন ভার্চুয়াল ওয়েবমাস্টার বা এসইও কনসালটেন্ট হিসাবে বিদেশী কোম্পানিতে জব করতে পারেন তাও আবার নিজের ঘরে বসেই ! যা থেকে আপনি ও আয় করতে পারেন মাস শেষে একটি বড় অংশ।
ব্লগিং, অ্যাফিলিয়েশন মার্কেটিং, করে
শুধুমাত্র ব্লগিং করে বা অ্যাফিলিয়েশন মার্কেটিং করে বাংলাদেশ থেকে প্রতিমাসে ৫০ হাজার হতে ১লাখ টাকা আয় করেন এমন অনেকেই আছেন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে কাজে লাগিয়ে অনলাইন থেকে আয় করে থাকেন। অ্যাফিলিয়েশন মার্কেটিং বলেন বা গুগল এডসেন্স বলেন আপনি যদি এসইওতে পারদর্শী হন তাহলে আপনার জন্য থাকবে একটি অপার সম্ভাবনা নিজের ক্যারিয়ারকে একটি উচুস্থানে নিয়ে যাওয়ার। তাই আপনি যদি এই অ্যাফিলিয়েশন মার্কেটিং, এ্যাড মার্কেটিং বা ব্লগিং এ ক্যারিয়ার গড়তে চান তাহলে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এর কোন বিকল্প নেই।
অনলাইন মার্কেটিং এ এসইও
বর্তমানে অনলাইন মার্কেটিং ও অনেক বড় একটি ক্ষেত্র । কারণ পৃথিবী খুব দ্রুতই অনলাইন ভিত্তিক হয়ে পড়ছে। সবাই এখন আস্তে আস্তে অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কেনা কাটা থেকে শুরু করে অলাইনে লেখাপড়া সবই করা হচ্ছে। তাই অনলাইনের বাজারে কম্পিটিশন ও বেড়েই চলছে। সবাই উঠে পড়ে লেগেছে তাদের টার্গেটেড ভিজিটর বা কাস্টমারদেরকে নিয়ে আসার জন্য। আর এই কারনে দিন দিন বেড়ে চলেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজারদের প্রয়োজনীয়তা। নির্দিষ্ট কী ওয়ার্ড এর উপর ভিজিটর নিয়ে আসার জন্য যে এসইও এর কোন বিকল্প নেই ! তাই অনলাইন মার্কেটিং এর সব বড় এবং প্রধান হাতিয়ার হিসাবে আপনি বেছে নিতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে। অনলাইন মার্কেটিং এ অন্যের হয়ে কাজ করে বা নিজের পন্যের জন্য কাজ করে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ খুব সুন্দর ভাবে গড়ে তুলতে পারেন। যেমন আপনি –
১. অন্যের পণ্য বিক্রয় করার মাধ্যমে সেখান থেকে আয় করতে পারেন
২. নিজের পণ্যের বা সেবার মার্কেটিং করে নিজে একজন উদ্যোগতা হতে পারেন
৩. কোন প্রচার ও প্রোমোশন করে তাদের সাথে চুক্তি বদ্ধ হয়ে কাজ করতে পারেন।
উদ্যোগতা হিসাবে
মনে করুন আপনি ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন। যেখানে আপনি ওয়েবসাইট ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস গুলো দিয়ে থাকেন। কিন্তু আপনি জানেন না কিভাবে আপনি আপনার টার্গেটকৃত কাস্টমারদের নিয়ে আসবেন আপনার ব্যবসায়। কিন্তু আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানেন তাহলে সেই কাজ আপনি দ্রুতই করতে পারবেন। যার কারণে আপনি আপনার ব্যাবসার উন্নতি আরো কয়েকগুন বাড়িয়ে নিতে পারবেন। এক সময় আপনার সেই ছোট কোম্পানি ই হয়ে যেতে পারে বড় কোন সার্ভিস প্রোভাইডার। তাই আপনি চাইলেই অনলাইন বা অফলাইন ২ দিকেই এসইও করার মাধ্যমে আপনি একজন সফল উদ্যোগতা হিসাবে ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
বুঝতেই পারছেন সার্চ ইঞ্জিনের ব্যাপকতা কেন এতো বেশি। এক কথায় যদি বলতে হয় তাহলে “ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো অনলাইন মার্কেটিং বা ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্ষেত্র” । যা শিখে আপনি আপনার ইচ্ছা মত নিজের ক্যারিয়ার গড়তে পারেন। টিউনটি দীর্ঘায়িত না করে
আজ এই পর্যন্তই । সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন আল্লাহ্ হাফেজ ॥

No comments:
Post a Comment