ইমরান হাশমি ও নার্ভাস ছিলেন সানি লিওনের সাথে অভিনয় করে জানুন তার কারণ - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 6, 2017

ইমরান হাশমি ও নার্ভাস ছিলেন সানি লিওনের সাথে অভিনয় করে জানুন তার কারণ

 ইমরান হাশমি ও নার্ভাস ছিলেন সানি লিওনের সাথে অভিনয় করে জানুন তার কারণ


বলিউড জগতে সানি লিওন তার আবেদনময়ী রূপের জাদুতে দর্শকদের মনে শিহরণ জাগে। আবার অন্যদিকে পর্দায় চুম্বন দৃশ্যের জন্য ‘সিরিয়াল কিসারের’ তকমাটা নিজের করে নিয়েছেন অভিনেতা ইমরান হাশমি। দুজনেরই রয়েছে অসংখ্য ভক্ত-অনুসারী এবং অন্য এক ইমেজ। পর্দায় দুজনের রসায়ন উপভোগ করতে ভক্তরা চাইতেন তারা জুটি বেঁধে অভিনয় করুক।
কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এই জুটির অভিনীত বাদশাহো সিনেমার ‘পিয়া মোরে’ শিরোনামের একটি গান। এতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে হাশমি ও সানিকে। গানে দুজনকে রোমান্স করতেও দেখা গেছে। ফলে বেশ সাড়া ফেলেছে গানটি।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসেছিলেন ইমরান হাশমি ও সানি লিওন। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন এ জুটি। এ সময় ইমরান হাশমিকে প্রশ্ন করা হয়, প্রথম যখন সানি লিওনের সঙ্গে অভিনয়ের কথা শুনলেন তখন অনুভূতি কেমন ছিল? উত্তরে এ অভিনেতা বলেন, ‘আমার উচ্ছ্বাস দমিয়ে রাখতে পারছিলাম না। আমি কয়েকটি লাফ দিয়েছিলাম। পরিচালক মনে করেছিলেন, আমি পাগল হয়ে গেছি। আমি তার কাজ মনোযোগ দিয়ে দেখি। তিনি খুবই মেধাবী। সিনেমার শুটিং শুরুর আগেই গানের দৃশ্যধারণ করা হয়। এটি ছিল প্রথম শিডিউল। মিলান (সিনেমার পরিচালক) আমাকে জানিয়েছিলেন, এই গানে সানি আমার সঙ্গে নাচবেন।’
তিনি আরো বলেন, ‘ভয়ে ছিলাম, আমি হয়তো তার পা মাড়িয়ে দেবো। কারণ আমি খুব বাজে ড্যান্সার। পুরো নাচের সিক্যুয়েন্সেই এ নিয়ে ভয়ে ছিলাম। আমি নার্ভাস ছিলাম। অতীতে আমি অনেক মানুষের পা মাড়িয়ে দিয়েছি।’
সানির অভিজ্ঞতা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘প্রায় সব ভক্তদের কাছেই আমাকে ও ইমরানকে একসঙ্গে দেখাটা অবিশ্বাস্য ছিল। আমি ভালো ভালো মন্তব্য পেয়েছি। আমাকে বিদ্রূপ করা হয়নি। সুতরাং এ জন্য ভক্তদের ধন্যবাদ।’

ইমরান হাশমিকে প্রথম কবে দেখেছিলেন স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, ‘বলিউডে অাসার পর আমি প্রথম যে সিনেমাগুলো দেখি তার মধ্যে একটি হল ডার্টি পিকচার । আমি তখন তাকে প্রথম দেখি। সেই ছবির কথা সব সময় আমার মনে থাকে।’

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages