এ্যাকাউন্টে ছিল ৪০০০ টাকা, ব্যাংক গিয়ে ৯৩ লক্ষ টাকা দেখে অজ্ঞান হয়ে গেল গৃহবধূ ! - Bhairab News

sohozbazar.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 7, 2017

এ্যাকাউন্টে ছিল ৪০০০ টাকা, ব্যাংক গিয়ে ৯৩ লক্ষ টাকা দেখে অজ্ঞান হয়ে গেল গৃহবধূ !


নাম তার অপর্ণা পাল৷ বাড়ি কোলাঘাটে৷ অন্য সব সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর মতোই চলছিল তাঁর জীবন৷ স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউণ্টে তার ছিল চার হাজার দু’শো টাকা৷ কিন্তু রাতারাতি সব পাল্টে গেল৷ যখন জানতে পারলেন হঠাৎ তাঁর অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ ৯৩ লক্ষ ২৬ হাজার ২০০ টাকা৷




নিজের অ্যাকাউন্টে এত টাকা দেখে নিজেকে  সামলাতে পারেননি মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ৷ আতঙ্ক এতটাই চেপে বসেছিল, সামলাতে না পেরে মূর্ছা যান অপর্ণাদেবী৷ জ্ঞান ফিরতে ও টেনশনে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ শেষমেশ অসুস্থতা কাটাতে ডাকতে হয় চিকিৎসককে৷

অন্যদিকে, ঘটনা ধামাচাপা দিতে সোমবার তড়িঘড়ি অপর্ণাদেবীকে কোলাঘাটের শ্বশুরবাড়ি থেকে কলকাতার সদর দফতরে নিয়ে আসেন স্টেট ব্যাংকের  কর্তারা৷ তাঁর কাছে ক্ষমা চেয়ে তাঁরা জানান, ভুল বশত ব্যাংক থেকেই এত বড় অঙ্কের টাকা অপর্ণা দেবীর সেভিংস অ্যাকাউণ্টে চলে গিয়েছে৷ এরপর ব্যাংকের  কর্তারাই সেই ভুল শুধরে নিয়ে অপর্ণাদেবীর অ্যাকাউণ্টের বাড়তি টাকা তুলে নেন৷

কিন্তু এত বড় অঙ্কের টাকা কিভাবে স্টেট ব্যাংক থেকে অপর্ণাদেবীর অ্যাকাউণ্টে গেল? এতে কী কর্মীদের গাফিলতি থাকতে পারে? কারণ জানতে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ৷

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages